পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৬ নম্বর ওয়ার্ডসহ সিলেট নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণ সমাজসেবক ফয়জুল হাসান।

শুভেচ্ছা বার্তায় ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ফয়জুল হাসানবলেন, ‘এক মাস সিয়াম সাধনা শেষে খুশীর সওগাত নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। ঈদুল ফিতর হলো মাসব্যাপী সিয়াম সাধনার সমাপনী অনুষ্ঠান।’


 

তিনি বলেন, ‘ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।’

‘এই ঈদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, এই ঈদের আনন্দ মধুময় করতে একে অপরের প্রতি সহনশীল সম্প্রীতি গড়ে তুলি। ’

 

সেই সাথে ১৬ নম্বর ওয়ার্ডবাসীসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণ সমাজসেবক ফয়জুল হাসান।


সিলেটভিউ২৪ডটকম/পিডি