মৌলভীবাজারের জুড়ীতে যুবদল, এপেক্স ক্লাব, রিক্সা শ্রমিক কল্যাণ সমিতি ও ‘সারাবাংলা ৮৮’ এর পক্ষ থেকে ঈদের পোষাক ও ইফতার বিতরণ করা হয়েছে।
রবিবার (১ মে) পৃথক আয়োজনের মাধ্যমে এসব কর্মসূচি পালন করা হয়।
জুড়ী উপজেলা যুবদল
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করে জুড়ী উপজেলা যুবদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল।
জুড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক নিপার রেজার সভাপতিত্বে ও অর্থায়নে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, সিনিয়র যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান, জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক ফয়ছল আহমদ, আসাদুজ্জামান খান মোবারক, সোলেমান আহমদ, স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহŸায়ক সেবুল আহমদ, সদর জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহŸায়ক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহŸায়ক জাহিদ হাসান জমির, স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহŸায়ক জামাল উদ্দিন, আব্দুর রব, জুড়ী উপজেলা ছাত্রদলের আহŸায়ক মোজাহিদুল ইসলাম জইদুল, সদস্য সচিব সুহেল আহমদ, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহিম মামুন, উপজেলা ছাত্রদলের সদস্য আমির হোসেন প্রমুখ।
এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালি
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এপেক্স জেলা-৪ এর সুরমা বার্তা সম্পাদক এপেঃ সিরাজুল ইসলাম, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর অতিত সভাপতি এপেঃ মোঃ তাজুল ইসলাম, জুড়ী ভ্যালীর সভাপতি এপেঃ আনোয়ার হোসেন, অতিত সভাপতি এপেঃ নাজিম উদ্দীন মানিক, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর সভাপতি এপেঃ তোফাজ্জল হোসেন কামাল, জুড়ী ভ্যালীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ হাবিবুর রহমান, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ নোমান আহমদ, সার্ভিস ডাইরেক্টর এপেঃ আসাদুজ্জামান রিশাদ প্রমূখ।
রিক্সা শ্রমিক কল্যাণ সমিতি
উপজেলার মনতৈল রিক্সা শ্রমিক কল্যাণ সমিতির কার্যালয়ে পোষাক বিতরণী সভায় সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংকের সাবেক ডিজিএম মুজিবুর রহমান। সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিমুর রহমান জসিম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী থানার ওসি (তদন্ত) আবুল কালাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবি এম রাজু আহমদ, কমিটির উপদেষ্টা ইউসুফ আলী, মোঃ লাল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ দুলাল মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাজেল ইসলাম। শুরুতে কোরান তেলাওয়াত করেন মোঃ নুর উদ্দিন।
এছাড়া ‘সারাবাংলা ৮৮’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে ইফতারী বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




