পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেটের প্রাচীনতম লতিফ ট্রাভেলসের পরিচালক জহিরুল কবীর চৌধুরী শিরু।

 


সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ভ্রমণ ও পর্যটন খাতের সংগঠন বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বিডি ইনবাউন্ড) এর পরিচালক জহিরুল কবীর চৌধুরী শিরু বলেন, মুসলিমদের সর্ব বৃহৎ উৎসব হচ্ছে ঈদ, প্রতি বছর রমজানে মাসব্যাপী রোজা রাখার পর আমাদের মাঝে আনন্দ আর অনাবিল খুশীর বার্তা নিয়ে চলে আসে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের আনন্দ ও খুশি ছড়িয়ে পড়ুক সারাদেশের সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে।

 

হজ্জ এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি শিরু শুভেচ্ছা বার্তায় আরও বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুর ফিতরে এ প্রত্যাশা করি।

সবাইকে পবিত্র ঈদুল-ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

 

সিলেটভিউ২৪ডটকম/পিডি