হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। 

রবিবার বিকেলে ধর্মঘর ডিগ্রী কলেজে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইমরান আহামেদ তরু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজবাউল বর পলাশের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক। 


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টিপু, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মো. আপন মিয়া, আওয়ামী লীগ নেতা কাউছার আহামেদসহ অনেকেই। 

পরে দোয়া অনুষ্টিত হয়। 

 

সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-০১