সিলেটসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সোমবার (২ মে) এক শুভেচ্ছা বার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি, তরুণ সমাজসেবী আব্দুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ধনী- গরীব নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ। 


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তারা। 

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫