মোহনীয় সুর, মনকাড়া কথামালা, আর নয়নাভিরাম সচল চিত্র- সব মিলিয়ে দর্শক এবং শ্রোতাদের মন ছুঁয়ে গেছে সুবর্ণার ‘নদীর মতো মন’ ভিডিও গানটি।
ঈদ উপলক্ষে রঙ্গন মিউজিকের ব্যানারে প্রকাশ পেয়েছে সুবর্ণা রহমানের মৌলিক গান ‘নদীর মতো মন’। শনিবার (৩০ এপ্রিল) গানটি প্রকাশ করা হয়।
গানটির কথা লিখেছেন জামাল হোসেন। সুর করেছেন হৃদয় হাসিন। সংগীত আয়োজন করেছেন হৃদয় হাসিন ও সায়েম রহমান।
গানের ভিডিওচিত্রে মডেল হয়েছেন সুবর্ণা, রবিন, পিয়াল, সায়মা, ওদ্রিসহ আর অনেকে। মিউজিক ভিডিওর নির্দেশনা দিয়েছেন কবি ও নির্মাতা শাওন পান্থ। তিনি এর আগে বেশ কিছু বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেন।
গানের বিষয়ে সুকণ্ঠী শিল্পী সুবর্ণা বলেন, চট্টগ্রামের মনোরম লোকশনে মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে। শ্রুতিমধুর গানটি দর্শক-শ্রোতার ভালো লাগবে বলে মনে করি।
জানা গেছে, প্রতিফলন ঘটেছে সুবর্ণার প্রত্যাশার। ইতোমধ্যে দর্শক ও শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেন হৃদয়গ্রাহী সুরের এ গানটি।
উল্লেখ্য, শিল্পী সুবর্ণা রহমান এই ঈদে রেডিও ও টেলিভিশনের বিভিন্ন বিশেষ আয়োজনে অংশগ্রহণ করছেন। তিনি দর্শক-শ্রোতাদের ভালোবাসয় সিক্ত হতে চান জীবনভর।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




