সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড ছাত্রলীগ কাশ্মীর পরিবারের পক্ষ থেকে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

সোমবার বিকাল ৩টায় নগরীর আলমপুর এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা। 

প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ। 

বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অরুন দেবনাথ সাগর, সিলেট জেলা তাতীলীগের সহ-সভাপতি শাহীন আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইমরান জাকির, সিলেট মহানগর যুবলীগ নেতা এম.এইচ. ইলিয়াস দিনার, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাবেক সদস্য মাহবুবু আলম মজনু, মোল্লারগাঁও ইউপি মেম্বার জাকির হোসেন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মিটুন দত্ত, ২৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি খালেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বাধন দাস, মাহিন চৌধুরী, জুবায়ের খান, দক্ষিণ সুরমা থানা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক হিমেল কান্তি দেব, সিলেট ল কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন মঞ্জুর, আশিষ সুত্রধর, সাগর দেব, ইমাদ উদ্দিন, সিয়াম খাঁন, আবুল, সিয়াম, রাজন দাস, সায়েদ, মাহবুব আলীনুর নিশিন, আসাদ আহমদ, মার্জান রশিদ, সিলেট পলিটেকনিক ছাত্রলীগ নেতা সুজন আহমদ, রনি আহমদ, শাহরিয়ার হোসেন সজিব, অনিক চন্দ্র অপূর্ব, সাকি চৌধুরী, ইমরান হোসেন প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮