পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলাবাসীসহ সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহাব জোয়ারদার মছুফ।


এক শুভেচ্ছা বার্তায় আব্দুল ওয়াহাব জোয়ারদার মছুফ বলেন, খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে আবারও এসেছে পবিত্র ঈদুল ফিতর। সমাজের সকল ভেদাভেদ দূর করে নির্মল আনন্দ দিতে ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি। বাঙালির প্রতিটি প্রাণে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, প্রতিটি মানব জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে।



তিনি আরও বলেন, শুধু ঈদের দিনই নয়, এই বন্ধন জাগ্রত হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়ে। আমাদের দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন এই অগ্রযাত্রায় সকলকে সহযাত্রী হতে হবে।


শুভেচ্ছা বার্তায় দেশ-বিদেশের সকল শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীদের সুখ, শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি কামনা করেন আব্দুল ওয়াহাব জোয়ারদার মছুফ।


সিলেটভিউ২৪ডটকম/কমা./পিডি