পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওসমানীনগরবাসী ও দলীয় সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আরিজ আলী।
এক শুভেচ্ছা বার্তায় আরিজ আলী বলেন, এক মাস সিয়াম সাধনার পর মহাখুশির বারতা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ভেদাভেদ ভুলে সকলকে এই আনন্দ ভাগ করে নিতে হবে। ধর্মবর্ণ নির্বিশেষে এই উৎসব ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তি, সমৃদ্ধি ও আনন্দের ধারা।
তিনি বলেন, গেল দুই বছর করোনাকালের বিধিনিষেধ শেষে স্বাভাবিক পরিবেশে পালিত হবে ঈদুল ফিতর। এই পরিস্থিতি বজায় রাখতে স্বাস্থ্যবিধি মেনে এবারের ঈদ উদযাপনের আহবান জানান তিনি। দূরে নয় হৃদয়ে সবই এক আপনজন। এ কথা স্মরণ হোক খুশীর প্রতিটি পলকে।
সেই সাথে ওসমানীনগরবাসীসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন যুবলীগ নেতা আরিজ আলী।
সিলেটভিউ২৪ডটকম/কমা./পিডি/এসডি-২৮




