সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর মায়ের ২১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শফিক চৌধুরীর নগরীর টিলাগড়স্থ বাসভবনে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক-সম্পাদক ড.শাহিন আহমদ সাকির, শিক্ষা বিষয়ক-সম্পাদক বুরহান উদ্দীন, উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক আহমদ আলী, আওয়ামী লীগ নেতা সমর উদ্দীন মানিক, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান আসাদ, এডভোকেট ওহিদুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য ছাত্রলীগে'র সিনিয়র সহ-সভাপতি সারওয়ার কবির, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ছফু আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানবকল্যান বিষয়ক-সম্পাদক শাহিনুর রহমান চৌধুরী অঞ্জন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ তালুকদার প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/