গত ২ বছর করোনাভাইরাসের কারণে বিভিন্ন সময়ে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে যেতে বাধা ছিল, কিন্তু এবার তা নেই। তাই এবার  ঈদে জমে উঠেছে হবিগঞ্জের প্রকৃতির অপরুপ সৌন্দর্য্যে এক লীলাভুমি সাতছড়ি জাতীয় উদ্যান। 

সবুজের ছায়া ঢাকা পাখির কোলাহল মুখর এ উদ্যানটি চোখে না দেখলে মনেই হবে না যান্ত্রিক সভ্যতার বাইরে অন্য একটি জগৎ রয়েছে। যেখানে স্রষ্টার সৃষ্টির প্রকৃতিক সৌন্দর্য্যকে অবলোকন করা যায় আপন মনে। এই সৌন্দর্য্যেকে দেখতে ঈদের দিন থেকে দ্বিতীয় দিন পর্যন্ত শতশত পর্যটক অবস্থান করেছে। পর্যটকদের খাবারের জন্য রয়েছে ৩ টি হোটেল যার যার চাহিদা মত খাবার খাওয়া যায়। 


উদ্যানের ভিতরে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। এখান থেকে উদ্যানের প্রকৃতিক সৌন্দর্য্য  দেখা যায়। দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের উপচে পড়া ভিড় রয়েছে। 

উদ্যানে ভিতরে প্রবেশ মুল্য ২০টাকা। ঈদের দিন ৭৫ হাজার টাকার এবং ২য় দিনে প্রায় ৫০ হাজর টাকার টিকেট বিক্রি হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-২৯