যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ও সিলেট জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এম এ মুকিতের পুত্র মাহীর মুকিত ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) 

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


শুক্রবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মাহীর মুকিত এর মৃত্যুতে তার পরিবার-পরিজনকে সান্তনা দেয়ার ভাষা নেই। তার মৃত্যুতে আমি যারপর নাই শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি-তিনি যেন মাহীর মুকিতকে জান্নাত নসীব এবং তার পিতা-মাতা ও আত্মীয়স্বজনকে এই বিশাল শোক সহ্য করার ক্ষমতা দান করেন। আমি মাহীর মুকিত এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”

এছাড়া সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী পৃথক শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ও সিলেট জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এম এ মুকিত এর ছেলে মাহীর মুকিতের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

নেতৃদ্বয় শোকবার্তায় মাহীর মুকিতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকে ¤্রয়িমান পরিবারবর্গ ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান। 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০১