সিলেটের জাফলংয়ে পর্যটকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপ।
বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যায় সংগঠনের সভাপতি শান্ত দেব ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন বাবলু প্রেরিত এক বার্তায় এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি পর্যটকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩




