যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ওয়েস্টহ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ায় সিসিক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদপত্মী নাজমা রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সিলেট মহানগর যুবলীগ।


এক শুভেচ্ছা বার্তায় মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, নাজমা রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনে মুলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী রেজওয়ানা সিদ্দিক টিউলিপের নির্বাচনী এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে যুক্তরাজ্যে সিলেট তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। 



নেতৃবৃন্দ বলেন, নাজমা রহমান লেবার পার্টি কিলবার্ন ও ওয়েস্টহ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একদিন হয়তো নাজমা রহমান ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের জন্য আরো বেশি গৌরব বয়ে আনবেন। যুবলীগ নেতৃবৃন্দ নাজমা রহমানের সফলতা কামনা করেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪