মৌলভীবাজারে ‘সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রায়’ শীর্ষক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মে) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার হলরুমে এ সংলাপের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সচিব প্রফেসর ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
কবি, বিশিষ্ট সাংবাদিক ও সম্প্রীতি বাংলাদেশ, মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব সৌমিত্র দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমএ মৌলভীবাজারের সভাপতি ডা. শাব্বির আহমেদ খান ।
সংলাপ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, রাজনৈতিক, সাম্প্রদায়িক, সমাজিক, সাংস্কৃতিক সম্প্রীতির বন্ধনে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। আমাদেরকে প্রতিহিংসার রাজনীতি পরিহার ও সাম্প্রদায়িক মনোভাব ত্যাগ করতে হবে। পাশাপাশি অসামাজিক কার্যকলাপ পরিহার করা ও সংস্কৃতির নামে যেন অপসংস্কৃতি চর্চা না হয় তাও নিশ্চিত করতে হবে। এসব বিষয়ে জনগণকে সচেতন করতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়ন নিশ্চিত করতেই সম্প্রীতি বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্তের দেশ। এটি আমাদের সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে অতীতের ন্যায় এখনো বহমান এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে সেই প্রত্যাশা সকলেরই।
সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মায়া ওয়াহেদ, ডা. জিল্লুর রহমান, সরোয়ার আহমদ, আ স ম সালেহ সুহেল, পিডিশন প্রধানসহ প্রমুখ।
সম্প্রীতি সংলাপ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা সমন্বয়কারীগণ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকগন, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র ফজলুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব প্রফেসর ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
কবি সৌমিত্র দেব ও প্রধান আলোচক সদস্য সচিব প্রফেসর ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল) কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথি।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




