সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর উত্তর টিলা নিবাসী বীর মুক্তিযোদ্ধা, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক ফিরোজ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভোগে আজ ৭ই মে সকাল সোয়া ৬টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জনাজার নামাজ আজ বিকাল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় মর্জাদায় ফেঞ্চুগঞ্জ বিজনেস মেনেজমেন্ট কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
জাতির শ্রেষ্ঠ সন্তান আব্দুল খালেক ফিরোজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন ব্যক্তি মহল।
সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-০৩




