ফাইল ছবি

মৌলভীবাজারের মনু এলাকায় শনিবার (৭ মে) সকাল ১০ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সুরমা মেইলের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।

পারাবত ট্রেনের ইঞ্জিন পাঠিয়ে সুরমা মেইলকে লাইন থেকে সরিয়ে লংলা স্টেশনে নিয়ে রাখা হলে ৩ ঘণ্টা পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেন সিলেট রেল স্টেশনের স্টেশন মাস্টার সজীব কুমার মালাকার। 

তিনি বলেন, সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সুরমা মেইল মৌলভীবাজারের মনু এলাকায় আসার পর হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দ্রুত আরেকটি ট্রেন গিয়ে সুরমা মেইলের যাত্রীদের নিয়ে এসে গন্তব্যে পৌঁছায় এবং পরে পারাবাতের ইঞ্জিন দিয়ে টেনে বিকল ইঞ্জিনটি লংলা স্টেশনে নিয়ে রাখা হয়। প্রায় ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।  


সিলেটভিউ২৪ডটকম / ডালিম