সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্পিকার অব লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস মোহাম্মদ আহবাব হোসেন বলেছেন, ‘আমি ব্রিটিশ বাংলাদেশি হলেও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হই। সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছি। এখানে আমার ছাত্রলীগের সহযোদ্ধারা রয়েছেন। জাকির, নিজামসহ আমরা অনেকেই ছাত্রলীগের রাজনীতি করতে গিয়ে বারবার পুলিশি নির্যাতনের শিকার হয়েছি। তবুও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি থেকে বিচ্যুতি হইনি।’

শনিবার (৭ মে) বিকাল ৫ ঘটিকায় জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ কর্তৃক  আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।  


মোহাম্মদ আহবাব হোসেন আরও বলেন, ‌‘যখন প্রবাস জীবনে যাই তখনও রাজনীতির সাথে সম্পৃক্ত হই। বঙ্গবন্ধুর গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথেও ওতপ্রোতভাবে জড়িত। শফিক ভাইয়েরা যখন লন্ডনে যেতেন তখন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিভিন্ন আলোচনা করতাম। এক মুহূর্তের জন্য আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে যাইনি। গত বছর আমরা লন্ডনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করেছি যা ইতিহাস সৃষ্টি করেছে। যদিও আমি টাওয়ার হ্যামলেটসের স্পীকার তবুও বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ অন্তরে রয়েছে।’


তিনি বলেন, প্রবাসীরাও বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং অর্থনীতিকে শক্তিশালী করছেন। তাদের অবদানও কম নয়। বিশেষ করে সিলেটীদের অবদান অবিস্মরণীয়। 


তিনি তাঁর সাথে আগত সকল অতিথিবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানান। যারা কষ্ট করে লন্ডন থেকে এসেছেন। তিনি অতীতের সকল বন্ধুদেরও ভুলে যাননি। তাদেরও স্মৃতিচারণ করেন। পরিশেষে তিনি বলেন, প্রবাসীদের এভাবে সংবর্ধনা দেওয়া সত্যিই প্রশংসনীয়। তিনি এই চমৎকার আয়োজনের জন্য  জেলা ও মহানগর  আওয়ামী লীগের আয়োজক  নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

 

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার লন্ডন এসেম্বলি মেম্বার উমেশ দেশাই, লন্ডন টি এক্সচেন্জারের সিইও শেখ অলিউর রহমান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও কোচ শাহিদুল আলম রতন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম নাজিম। 

এসময়ে উপস্থিত ছিলেন লন্ডন থেকে আগত অতিথিবৃন্দ আন্তর্জাতিক ক্যারম ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্ট সোনাহার আলী রিংকু, কাউন্সিলর ফখরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, মনিরুজ্জামান খান, মোসলে উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, নুরুল ইসলাম পুতুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. শাহ ফরিদ আহমদ, এড. নিজাম উদ্দিন, এড.শাহ মোঃ মোসাহিদ আলী, মহানগরের সহ-সভাপতি  জগদীশ চন্দ্র দাস,  কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মবশ্বির আলী, মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, জেলা আওয়ামী লীগের  শ্রম সম্পাদক মোঃ সাইফুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, জেলা ও মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, জেলা ও মহানগর  আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যবৃন্দ এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, আব্দুল আহাদ চৌধুরী মিরন, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, সুদীপ দেব,  ওয়াহিদুর রহমান ওয়াহিদ,  ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, ইলিয়াস আহমেদ জুয়েল, উপদেষ্টা এডভোকেট আব্দুল মালেক, এনাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার, কানাই দত্ত। 

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, মহানগর  মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক সালেহ আহমেদ,  মহানগর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ মোঃ নিজাম উদ্দিন ইরান, নজরুল ইসলাম নজু, শেখ সিরুজ আলম, মানিক মিয়া, এডভোকেট বিজয় কুমার দেব বুলু,  মাসুম আহমদ, শেখ সোহেল আহমদ কবির, মোঃ ছয়েফ খাঁন, এডভোকেট আরিফ আহমদ  সহ ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


সিলেটভিউ২৪ডটকম/পিডি