সিলেটের বিশ্বনাথ প্রেস ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মে) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সভায় প্রেস ক্লাবের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মসূচী গ্রহনের পাশাপাশি সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের ২০২২-২৩ সেশনের জন্য ৭ সদস্য বিশিষ্ট পূর্ণ্যাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়।

 


বিশ্বনাথ প্রেস কাবের সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব, প্রাথমিক সদস্য আহমদ আলী হিরন, শফিকুল ইসলাম সফিক।

 

প্রেস ক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ জামাল মিয়া, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, মোহাম্মদ আলী শিপন, নূর উদ্দিন, আবুল কাশেম, প্রাথমিক সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরন, শফিকুল ইসলাম সফিক।


সিলেটভিউ২৪ডটকম/পিডি