বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত স্মরণে সিলেট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৭ মে) বিকেলে টুকের বাজারস্থ তেমুখি হাজি সুন্দর আলী জামে মসজিদে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। 


উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিনের পরিচালনায় দোয়া মাহফিল পুর্ব আলোচনায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন, সহসভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ। 

সভায় বক্তারা প্রয়াত আবুল মাল আবদুল মুহিত এর কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জনিয়ে বলেন, সিলেট তথা বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের তার অবদান ইতিহাসে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে।  আবুল মাল মুহিত ২০০১ সালে সরাসরি রাজনীতিতে আসার পর আওয়ামী লীগের দুর্দিনে সিলেটে দলের একজন অভিভাবক হিসেবে সকল সময় নেতাকর্মীদেরকে ছায়া দিয়ে মাঠে ময়দানে সর্বত্র ছিলেন। এরপর তিনি সিলেট-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে ১০ বছর (২০০৮-২০১৮) পর্যন্ত জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী দায়িত্ব পালনকালে বাংলাদেশকে বিশ্ব দরবারে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে সিলেট সদরে উপজেলায় উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে ঐতিহাসিক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি পুরো উপজেলাকে আলোকিত করেছেন। তাঁর অবদান দলমত নির্বিশেষে সিলেট সদর উপজেলার মানুষ কৃতজ্ঞচিত্তে আজীবন স্মরণ রাখবে । 

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাউসা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আজিজ আহমদ। এসময় মহান আল্লাহর কাছে মরহুমের মাগফেরাত কামনা ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

এসময় বিশিষ্টজনের মধ্যে উপস্হিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিনসহ জেলা, উপজেলা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুল লোকজন উপস্হিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/পিডি