হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের পূর্ব ইচ্ছাকুটা গ্রামে মৎস্য খামারে মোটর সংযোগ দিতে গিয়ে আব্দুল আউয়াল (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল আউয়াল ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
চুনারুঘাট থানার (ওসি) আলী আশরাফ জানান, উল্লেখিত সময়ে তিনি বাড়ির পার্শ্ববর্তী একটি ফিসারিতে মোটর সংযোগ দিতে যান। এসময় অসাবধানতা বশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পেশায় একজন ইলেক্ট্রেশিয়ান।
সিলেটভিউ২৪ডটকম / জাকারিয়া / ডি.আর




