গত ২ বছর করোনা ভাইরাসের কারণে ভিবিন্ন সময়ে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে যেতে বাধা ছিল কিন্তু এবার তা নেই, তাই এবার ঈদে জমে উঠেছে হবিগঞ্জের প্রকৃতির অপরুপ সুন্দর্য্যে এক লীলাভুমি সাতছড়ি জাতীয় উদ্যান।
সবুজের ছায়া ঢাকা পাখির খোলা হল মূখর এ উদ্যানটি চোখে না দেখলে মনেই হবে না যান্ত্রিক সভ্যতার বাইরে অন্য একটি জগৎ রয়েছে। যেখানে সৃষ্টার সৃষ্টির প্রকৃতিক সৌন্দয্যকে অবলোকন করা যায় আপন মনে। এই সৌন্দয্যকে দেখতে ঈদের দিন থেকে দ্বিতীয় দিন পর্যন্ত শতশত পর্যটক অবস্থান করেছেন। পর্যটকদের খাবারের জন্য রয়েছে ৩ টি হোটেল যার যার চাহিদা মত খাবার খাওয়া যায়।

উদ্যানের ভিতরে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। এখান থেকে উদ্যানের প্রকৃতিক সৌন্দয্য দেখা যায়। দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের উপচে পড়া ভিড় রয়েছে। উদ্যানে ভিতরে প্রবেস মুল্য ২০টাকা।
ঈদের দিন থেকে গত রবিবার ৭ মে পর্যন্ত টিকেট বিক্রি করে সরকারি রাজস্ব খাতে জমা হয়েছে ২লক্ষ ৪১হাজার ৭শত ৪৫টাকা।
সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-০২




