মণিপুরী কালচারাল কমপ্লেক্স বাংলাদেশের (এমসিসিবি) নতুন কমিটি গঠন করা হয়েছে। 


শুক্রবার অনুষ্ঠিত সংস্থার সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে জয়ন্ত সিংহকে সভাপতি ও নারেংবম সমরজিৎ সিংহকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।  


কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি: কৈশাম মনিন্দ্র, থোঙাম প্রহলাদ, সহসাধারণ সম্পাদক: অওয়াংতাবম সমরেন্দ্র, অরুণ কুমার সিংহ, কোষাধ্যক্ষ: শৈলবাবু সিংহ, তথ্য-গবেষণা ও আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ, সাংস্কৃতিক সম্পাদক ইবুংহাল সিংহ শ্যামল, পাঠাগার ও মিউজিয়াম সম্পাদক রাজকুমার সিংহ, আইসিটি সম্পাদক অশোক মীতৈ, হস্তশিল্প সম্পাদক সৌদামনি শর্মা, কার্যকরি সদস্য- পামহৈবা সিংহ নির্মল, নীলকুমার সিংহ, প্রদীপ সিংহ, গুণমনি সিংহ, কন্থৌজম শিল্পী, রনি সিংহ। 


নতুন কমিটির উপদেষ্টারা হলেন- সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এস সি সিনহা, সাবেক অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ, সাবেক অতিরিক্ত সচিব কোংখাম নীলমনি, লোকসং¯কৃতি সংগ্রাহক হামোম তনুবাবু, কবি গবেষক এ কে শেরাম, সাবেক ব্যাংকার নীলচাঁদ সিংহ, বাবু শর্মা, বীরেন্দ্র সিংহ, অরুণ সিংহ। 

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯