বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ জুড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার সন্ধ্যায় স্থানীয় এম.জেড কমিউনিটি সেন্টারে অনুষ্টিত সম্মেলনে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান। 



আব্দুল হাকিম ইমনের পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মো: মুজাহিদ হোসেন। 


প্রধান বক্তা ছিলেন জেলা মৎস্যজীবি লীগের সদস্য সচিব অভিনাষ দেব।


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বীরমুক্তিযোদ্ধা বশির উদ্দিন, আব্দুল জলিল, লংগা মুন্ডা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, তথ্য ও গবেষনা সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক শামছুল ইসলাম, সদস্য সচবি নুরুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুদ আলী সাগর, জুড়ী উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বেলাল হোসাইন, জুড়ী উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ইরফান আলী, নূরে আলম, গোয়ালবাড়ী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম, কামাল হোসেন প্রমুখ।


সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে শামছুল ইসলামকে সভাপতি ও নুরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে জুড়ী উপজেলা মৎস্যজীবী লীগের কমিটি ঘোষণা করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএএল/এসডি-২০