মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রাম থেকে বিলুপ্ত প্রজাতির বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার হয়েছে।
রবিবার (৮ মে) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রাম থেকে সাপটি উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ ও বন বিভাগের লোকজন।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের স্বপন দেব সজল জানান, উপজেলার প্রত্যন্ত এলাকা পাচাউন গ্রাম থেকে ফোনে খবর পেয়ে তিনি বন বিভাগের সদস্যদের সাথে নিয়ে ওই গ্রামের রুপন মিয়ার বাড়ি থেকে শঙ্খিনী সাপটিকে উদ্ধার করেছি। পরে সাপটিকে সন্ধ্যায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় অবমুক্ত করা হয়েছে।
সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল আরও বলেন, শঙ্খিনী সাপ একটি বিলুপ্ত প্রজাতির সাপ। এটি খুব শান্ত স্বভাবের সুন্দর এ সাপটি আগে সচরাচর দেখা গেলেও এখন এটি সহজে দেখা মেলে না। মাঝে মধ্যে ধান ক্ষেতে দেখা যেত।
সিলেটভিউ২৪ডটকম/এসআই/এসডি-০১




