বালাগঞ্জ উপজেলা পশ্চিম গৌরিপুর ইউনিয়নের আজিজপুর বাজারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেল একটি দোকান।

 


রবিবার দিবাগত রাতে বালাগঞ্জের আজিজপুর বাজারে ব্যবসায়ী প্রতাপ পুরকায়স্থের মালিকানাধীন ‘প্রমি ভেরাইটিজ স্টোর’র এ ঘটনা ঘটে।

জানা যায়, আজিজপুর বাজারে প্রতাপ পুরকায়স্থের মালিকানাধীন প্রমি ভেরাইটিজ স্টোরে কে বা কারা দোকানের তালা ভেঙ্গে আগুন দিয়ে চলে যায়। এতে দোকানের নগদ অর্থসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।

ব্যবসায়ী প্রতাপ পুরকায়স্থ বলেন, আমি গত রাতে (রবিবার) দোকান তালা দিয়ে বাড়িতে চলে যাই। রাত ৩ টার দিকে খবর আসে আমার দোকানে আগুন লেগেছে। এসে দেখি কে বা কারা আমার দোকানে আগুন দিলে চলে যায়। সব মাল পুড়ে গেছে। ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বালাগঞ্জ থানার নতুন ওসি রমাপ্রসাদ চক্রবর্তী জানান, আজিজপুর বাজারে প্রমি ভেরাইটিজ স্টোরে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। কয়েক লাখ টাকার মাল পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/এসডি-২০