হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগানের এক কর্মচারীকে গালাগাল ও চাকরিচ্যুত করার হুমকি দেওয়ায় ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) ডিজিএম কেরামত আলীকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদশ টি ইষ্টেট ষ্টাফ এসাসিয়েশন। 


সোমবার (৯ মে) সকাল জগদীশপুর চা বাগানের কার্যালয়ের সামনে বাগানের কর্মচারীরা মানববন্ধন অংশগ্রহন করেন। 



মানববন্ধন বাংলাদেশ টি ইষ্টেট ষ্টাফ এসাসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বলেন, ন্যাশনাল টি কোম্পানীর ডিজিএম কেরামত আলী জগদীশপুর চা বাগানের প্রধান কেরানীকে (হেডক্লার্ক) রজত কান্তি দেশমূখ্যকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগালসহ চাকরিচ্যুত করার হুমকি দেন। তাদের অভিযাগ নিয়ম অনুযায়ী তিনি একজন সাধারণ কর্মচারীর সাথে এমন আচরণ করতে পারেন না।  এর আগেও ডিজিএম কেরামত আলী পার্থখেলা ও লোক্কাতাড়া চা বাগানের প্রধান কেরনীর সাথে দূরব্যবহার করেছেন। তাকে দ্রুত অপসারণ না করা হল কর্মচারীরা আন্দোলনের হুমকি দেন। 


এ ব্যাপার ডিজিএম কেরামত আলীর সাথে যোগাযাগ করা হলে তিনি বলেন, তাদের অনেক দাবি ধাওয়া তাকে এগুলা পূরণ না হলেই অহেতুক অভিযাগ তুলেন। তার সঙ্গে কোন অসৌজন্যমূলক আচরণ করা হয়নি। 


সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-২৬