মৌলভীবাজারের বড়লেখায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ফখরুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৯ মে) সন্ধ্যা সাতটায় বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার কাঠালতলী ব্রিকফিল্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
নিহত ফখরুল ইসলাম উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গাংকুল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সোমবার রাত আটটায় বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে। বাস ও এর চালককে আটক করা হয়েছে। এখনও মামলা হয়নি।
সিলেটভিউ২৪ডটকম/এজেএল/এসডি-৩২




