মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার পৃথক দুটি স্থানে দ্রুতগতির গাড়ি চাপায় পিষ্ট হয়ে বানর ও সাপের মৃত্যু হয়েছে। 


সোমবার সন্ধায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ফুলবাড়ি চা বাগানের মুজিবের টিলা ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে। 


 

জানা যায়, দুটি দ্রুতগতির গাড়ির চাপায় পিষ্ট হয়ে ফুলবাড়ি চা বাগানের ৩ নং প্লান্টেশন এলাকা সংলগ্ন মুজিবের টিলা এলাকায় সড়ক পারাপারের সময় একটি উল্টোলেজি বানর ও মাগুরছড়া গ্যাস ফিল্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি সাপ পিষ্ট হয়ে মারা যায়। 

 

পরিবেশবাদী আব্দুল আহাদ বলেন, দ্রুত গতির যানবাহনের কারণে প্রায়ই এ পথে কোন না কোন বন্য প্রাণী মারা যাচ্ছে। গুরুত্বের সাথে বিবেচনা করে প্রশাসনের মাধ্যমে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ লাউয়াছড়া উদ্যান এলাকায় ধীরগতিতে যানবাহান চলাচলের ব্যবস্থা গ্রহন করতে হবে।

 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ঘটনাটি জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে। 

 

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-২৩