সয়াবিন তেলের দাম বাড়ার সুযোগকে কাজে লাগিয়ে সিলেটে অসাধু ব্যবসায়ীরা ক্রেতাদের সঙ্গে মেতে উঠেছেন ন্যাক্কারজনক প্রতারণায়। আগের দামের কেনা সয়াবিন তেল বিভিন্ন স্থানে মজুদ করে নতুন দামে বিক্রি করছেন তারা।
তবে সিলেটে অসাধু ব্যবসায়ীদের এ অপতৎপরতা ঠেকাতে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলরা রক্ষকারী বিভিন্ন বাহিনী।
এরই ধরাবাহিকতায় বুধবার (১১ মে) বেলা ২টার দিকে নগরীর কাজিটুলায় একটি গুদাম ও একটি বাসায় তল্লাশি চালিয়ে সাড়ে ৪ হাজার লিটার মজুদকৃত সয়াবিন উদ্ধার করা হয়। পরে সে তেল ন্যায্যমূল্যে খুচরো ব্যবসায়ী, দোকানি এবং সাধারণ মানুষের কাছে বিক্রি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও ভোক্তা অধিকার।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৯ সূত্র জানায়, নগরীর সবচেয়ে পাইকারি বাজার কালিঘাটের ‘কামাল বাদ্রার্স’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হিলভিউ কনভেনশন হলের ঠিক পাশের ‘রাবেয়া খাতুন মা মনি’ নামক বাসা এবং স্থানীয় কাউন্সিলর কার্যালয়ের পাশের একটি বাসায় ৪ হাজার ৭৫৫ লিটার সয়াবিন তেল মজুদ করে রাখেন। কিন্তু ‘কামাল বাদ্রার্স’ ক্ষুদ্র দোকানি ব্যবসায়ীরা এবং সাধারণ ক্রেতারা সয়াবিন তেল কিনতে আসলে তিনি 'তেল নাই' বলে জানাতেন।
মঙ্গলবার কালিঘাটে অভিযান চালানোর সময় ‘কামাল বাদ্রার্স’ তালাবদ্ধ দেখে সন্দেহ জাগে ভোক্তা অধিদপ্তর ও র্যাবের। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মজুদের বিষয়টি নিশ্চিত হয়ে বুধবার (১১ মে) বেলা ২টার দিকে কাজিটুলার এ দুটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানের পর সব তেল ন্যায্যমূল্যে খুচরো ব্যবসায়ী, দোকানি এবং সাধারণ মানুষের কাছে বিক্রি করবে র্যাব ও ভোক্তা অধিকার।
র্যাব জানায়, এই দুটি বাসায় সয়াবিন তেল মজুদ করে রেখেছিলেন কালিঘাটের ব্যবসা প্রতিষ্ঠান ‘কামাল বাদ্রার্স’র মালিক। তিনি সয়াবিন তেলের দাম বাড়ার সম্ভাবনা দেখা দিতেই এই দুই বাসায় মজুদ করে রাখেন এবং আগের দামের কেনা সয়বিন নতুন দামে বিক্রি করতে থাকেন। মঙ্গলবার কালিঘাটে অভিযান চালানোর সময় ‘কামাল বাদ্রার্স’ দোকানটি তালাবদ্ধ দেখে সন্দেহ জাগে ভোক্তা অধিদপ্তর ও র্যাবের। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মজুদের বিষয়টি নিশ্চিত হয়ে আজ কাজিটুলার এ দুটি বাসায় অভিযান চালানো হয়।
উল্লেখ্য, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আরও ৩৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয় গত ৫ মে। দাম বৃদ্ধিতে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬০ টাকা থেকে বেড়ে ১৯৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা থেকে বেড়ে ১৮০ টাকা হয়েছে। আর সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৮৫ টাকা। আগে এর দাম ছিল প্রায় ৭৬০ টাকা।
সিলেটভিউ২৪ডটকম / জুনেদ / ডালিম




