আগামী ১৫ই জুন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উপ নির্বাচনে মিশিগান স্টেট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আওয়ামীলীগের সম্মানীত সদস্য শাহিদুর রহমান চৌধুরীকে নৌকার প্রার্থী মনোনীত করতে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছে মিশিগান স্টেট যুবলীগ।
মঙ্গলবার (১০ মে) সন্ধ্যা আটটায় হেমট্রামিক সিটির মদিনা রেষ্টুরেন্টে মিশিগান স্টেট যুবলীগের সিনয়র সহ সভাপতি সৈয়দ সালেক আহমদের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ।
এসময় মধ্যে উপস্থিত ছিলেন মিশিগান স্টেট যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ মোমেন হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, মিশিগান স্টেট স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব কবির আহমদ শাহরিয়ার, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্ববায়ক খাজা আফজাল হোসেন, সিনিয়র সদস্য ইমরান এইচ নাহিদ, রেজাউল হাছান, আরিফ আরমান জিসান।
লিখিত বক্তব্যে বলেন শাহিদুর রহমান চৌধুরী বাংলাদেশ আওয়ামীলীগের নিবেদিতপ্রাণ। যিনি আপাদমস্তক একজন মুজিব সৈনিক। ছাত্রাবস্থায় সিলেট জেলা ছাত্রলীগের সম্পাদকমন্ডলীর সদস্য ছিলেন। ২০০১ সালে খালেদা-নিজামীর দুঃশাসনের বিরুদ্ধে ছিলেন সোচ্চার, যে কারনে তাঁকে করতে হয়েছে কারাবরণ। সে সময় ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়ায় তাকে সিলেটের মদনমোহন কলেজে জামাত শিবিরের সন্ত্রাসীদের হাতে নির্যাতিত হতে হয়েছে।
বক্তারা আরও বলেন, প্রবাসে এসে মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দুইবার সফলতার সাথে পালন করেছেন জাবেদ। বর্তমানে সিলেট জেলা আওয়ামী লীগের একজন কার্যনির্বাহী সদস্য।
বক্তারা বলেন, একজন কর্মীবান্ধব নেতা হিসাবে তিনি সুপরিচিত। ঠিক তেমনি সাধারণ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সব সময়। তাই আগামী ১৫ই জুন গোলাপগঞ্জ উপজেলা উপনির্বাচনে শাহিদুর রহমান চৌধুরীকে নৌকার মনোনয়ন দেয়া হলে দল পাবে তরুণ এক কর্মীবান্ধব নেতা। সাধারণ জনগন পাবে একজন সৎ ও পরোপকারি ব্যক্তি।
সংবাদ সম্মেলনে মিশিগান স্টেট যুবলীগ, মিশিগান স্টেট স্বেচ্চাসেবকলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে শাহিদুর রহমান চৌধুরী জাবেদকে নৌকার মনোনয়ন দেয়ার আহ্বান জানানো হয়।
এসময় মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোঃ জাহেদ মাহমুদ আজিজ সুমন ও যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভানের সুস্থতা কামনায় দেশ ও প্রবাসের সকলের কাছে দোয়া চান নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/টিআরএস/পিডি




