বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য মো. ময়নুল হোসেন।


বুধবার (১১ মে) বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডিস্থ কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। 


 
ময়নুল হোসেন বলেন, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সাবেক কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছি। শহিদ পরিবারের সন্তান হিসেবেও মানুষের কল্যাণে রাজনীতি করার সুবাদে যদি দল আমাকে মনোনীত করে তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো। 


উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন।


তারা হলেন- আব্দুস শুকুর, আব্দুল হাসিব মনিয়া, ফারুকুল হক, আব্দুল কুদ্দুস টিটু, পাভেল মাহমুদ ও ময়নুল হোসেন।


সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/এসডি-১৯