সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের পূর্বে নির্ধারিত তারিখ ১৫ জনু গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ নির্বাচন থাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পিছিয়ে ২৭ জুন নেয়া হয়েছে।
বৃহস্পতিবার(১২ মে) নির্বাচন কমিশনের এক পত্রে এই নির্দেশ প্রদান করা হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মামলা সংক্রান্ত জটিলতায় বুধবারী বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছি।
সিলেটভিউ২৪ডটকম/এএইচএ/এসডি-২৮




