জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে ‘আন্তর্জাতিক নার্সেস দিবস’ ও নার্সিং এর প্রবক্তা ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০২তম জন্মবার্ষিকী’ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাসপাতাল এলাকা পরিদর্শন করে পরিচালকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।


নার্সিং কর্মকর্তাদের সাথে অনুষ্ঠানে অংশ নেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবেদ হোসেন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. তারেক আজাদ, কলেজের উপাধ্যক্ষ ডা. এ কে এম দাউদ।

হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষকদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক উৎপল দেব, উপসেবা তত্ত্বাবধায়ক আয়শা খাতুন, নার্সিং সুপারভাইজার স্নেহলতা মারাক, কোহিনূর আক্তার, নেফ্রোলজি বিভাগ ও ডায়ালাইসিস ইউনিট ইনচার্জ আহমেদ খোকন, নার্সিং কর্মকর্তা রুমেল আহমেদ, পিপাস  পাল, জুয়েল শিকদার, এনামুল গনি, রাশেদুল বারী ও জিয়া উদ্দিন প্রমুখ।

নার্সিং কর্মকর্তাদের এই বর্ণাঢ্য আয়োজন দেখে প্রশংসা করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালক।

এছাড়া ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী পালন উপলক্ষে বিশাল কেক কাটা হয়। এছাড়া নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে আলোচনা সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

আয়োজনের অন্যতম সমন্বয়ক উৎপল  দেব, আহমেদ খোকন, আয়েশা খাতুন সকল অতিথি ও নার্সিং কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০৭