এয়ারলাইন্স ক্লাব অফ সিলেটের ২০২২-২০২৩ বছরের নতুন কমিটি গঠন করা হয়েছে। 


বৃহস্পতিবার সন্ধ্যায় এয়ারলাইন্স ক্লাব অফ সিলেটের ক্লাব অফিসে এক সাধারণ সভায় প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা খন্দকার সিপার আহমদের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়।



উক্ত কমিটিতে ইউএস বাংলা এয়ারলাইন্সের সেলস এন্ড মার্কেটিং ইনচার্জ মোহাম্মদ হামেদ বিন হানিফকে সভাপতি ও নভোএয়ারের সেলস এন্ড মার্কেটিং ইনচার্জ এমদাদুর রহমানকে সচিব নির্বাচিত করা হয়।


সহ সভাপতি হিসেবে শফিকুল ইসলাম, গুলাম মুশফিক ইশতিয়াক চৌধুরী, শাহেদিন আহমেদ এবং আফসার আলমকে নির্বাচিত করা হয়।


এছাড়া যুগ্ম সচিব পদে সিরাজুল সালিকীন চৌধুরী নেহাল, প্রচার সম্পাদক রাজীব কৃষ্ণ দাস, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ জিহান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক বুরহান বাহার চৌধুরী মেহরাবকে নির্বাচন করা হয়। কার্যনির্বাহী সদস্যরা হলেন, আব্দুল্লাহ জাহেদ, মোহাম্মদ হুমায়ুন কবির, ফরহাদ আহমেদ চৌধুরী, মোহাম্মদ মারুফ আহমেদ, মোহাম্মদ আবু জাফর, মোহাম্মদ বদরুল ইসলাম, মুর্শেদ ফখরুল চৌধুরী, সাদিকুর রহমান চৌধুরী, রিপা রানী দাস ও নাসরিন সুলতানা।


উল্লেখ্য, ভ্রমণ ও পর্যটন ব্যবসায় জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালনের জন্য ১৯৯৮ সালে সিলেটের এয়ারলাইন্স ক্লাব প্রতিষ্ঠিত হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩