ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরিমি ব্রুআরের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রোববার (১৫ মে) দুপুরে গুলশান-২ নম্বরে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের কার্যালয়ে এ বৈঠক হয়। 



বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।


জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে অস্ট্রেলিয়ান হাইকমিশনে যান মির্জা ইসলাম আলমগীর।


সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৬
 


সূত্র : জাগোনিউজ