বাংলাদেশ জাতীয় বধির সংস্থা ঢাকার নেতৃবৃন্দের সঙ্গে সিলেট বধির সংঘের নেতৃবৃন্দের মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান রোববার (১৫ মে) দুপুরে স্টেশন রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বধির সংঘের সভাপতি সাংবাদিক এম আহমদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ আহমদ মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট বধির সংঘের কার্যক্রম, কর্ম পরিকল্পনা, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সভায় সিলেটে প্রতিবন্ধীদের অভিভাবক না থাকলে তাদের পুনর্বাসনের জন্য একটি ‘সেল্টার হোম’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন এর প্রতি অনুরোধ জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয় বধির সংস্থা ঢাকার সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস খান রিপন, কার্যনির্বাহী সদস্য শাহানা আক্তার, আনিস
খান, মো.আলম, মো. আমিন খান, শিমুল আক্তার হাসান, ইশারা ভাষা ইন্সস্টিটিউট-এর পরিচালক লায়ন মনোয়ার হোসেন, সংঘের সহসভাপতি শিহাব উদ্দিন আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




