সিলেটে একদিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুইজন মোটরসাইকেল আরোহী। রবিবার (১৫ মে) বিকেলে জৈন্তাপুর উপজেলার হরিপুরে মারা গেছেন একজন। এর আগে রবিবার সকালে সিলেটের ওসমানীনগরে মারা গেছেন আরেকজন। 

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর পাখিটিকি নামক স্থানে মোটরসাইকেল ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে রাশেদ আহমদ (২২) নামের এক যুবক ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 


রাশেদ আহমদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা। 

উল্লেখ্য, রবিবার ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার গয়নাঘাট নামক স্থানে বাসচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ আল মামুন হাওলাদার (২৫)। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নদমোল্লা গ্রামের বাদল হাওলাদারের ছেলে।

দুর্ঘটনার সময় তার সাথে থাকা মিরাজ হোসেন (৩০) নামের আহত যুবককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাস চালককে আটক করেছে পুলিশ। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৫-৬৬৫৬)  সিলেটগামী একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে চাপা দিলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিলে আব্দুল্লাহ আল মামুন হাওলাদারকে মৃত ঘোষণ করেন চিকিৎসকরা। আর গুরুত্বর আহত অবস্থায় মিরাজ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন।

মোটরসাইকেল আরোহী দুজন স্থানীয় একটি ক্লিনিকে ঠিকাধারীর কাজ করতেন। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম