প্রবল বৃষ্টিপাত ও পাহাড়িঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন ও জকিগঞ্জ ডাকবাংলোয় মতবিনিময় করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

 


এসময় তিনি বাল্লা, আটগ্রাম ও শাহগলির বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় জনগনের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। 

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, সমাজসেবী নজরুল ইসলাম, ফুরকান আহমেদ মুন্সি, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এম আজমল হোসেন, শ্রম সম্পাদক শেখ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সদস্য তুতিউর রহমান, আমিনুল ইসলাম চৌধুরী শিমুল, সাবেক কাউন্সিলর আছদ্দর আলী, জেলা যুবলীগ নেতা নূরুল ইসলাম সুহেল, মহানগর শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদক খালেদ মনসুরী, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক লেইছুল হক দুলাল, খলিল উদ্দিন মেম্বার, মিফতা মেম্বার, সাবেক ছাত্রনেতা পারভেজ আহমদ, সালমান শিকদার সফু, ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ, আমিন আহমদ, রেজাউল ইসলাম, নাইফ আহমদ, আবু বক্ষর, কামরান আহমেদ, তানভীর আহমেদ, ওয়াসকুরুনী, তানিম আহমদ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/এসডি-৩১