তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 


রবিবার দুপুরে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সুনামগঞ্জ শহরের একটি রেস্তোরায় এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। 

 

এতে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

 

সভায় বক্তারা বলেন, আগামী ২৫ মে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে স্বাধীনতা বিরোধী পরিবারের কোন সদস্যদের দলীয় কোন পদ পদবী না দেওয়ার অনুরোধ করেন। এছাড়াও অতীতের ভুলভ্রান্তি ভুলে আসন্ন সম্মেলনকে সফল ও স্বার্থক করে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।

 

উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে এসময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোদাচ্ছির আলম সুবল, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসাইন, উপজেলা আওয়ামী লীগ সদস্য কুতুব উদ্দিন, লুৎফুর রহমান লাকসাব, নবাব মিয়া, ডা.মাফিক মিয়া, আব্দুল হাই কালাচান, মইনুল হক, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদার, বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মিলন তালুকদার, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক খসরু ওয়াহিদ চৌধুরী, উপজেলা মৎসজীবীলীগ সভাপতি আলম জিলানী সোহেল, সাধারণ সম্পাদক চন্দন তালুকদার, সহ সভাপতি একরামুল হুদা, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজিদ মিয়া, সাধারণ সম্পাদক আবু শামা, সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হবিব মিয়া, যুবলীগ নেতা অনির্বাণ দাস, শওকত হাসান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ, ছাত্রলীগ নেতা শঙ্কর চন্দ প্রমূখ।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-৩৪