সিলেটের মণিপুরী সমাজের জ্যেষ্ঠ পুরোহিত, পঞ্চায়েত পুরেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের প্রধান সেবাইত শ্রী রামকৃষ্ণ শর্ম্মা আর নেই। 


৯৮ বছর বয়সে সিলেট শহরতলীর (নতুন সিটিভুক্ত) খাদিম নীপবন বহর মণিপুরী পাড়াস্থ নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন। 


 

মঙ্গলবার (১৭ এপ্রিল) ভোর ৪টা ১০ মিনিটে ব্রম্মমূহূর্তে তিনি ইহলোক ত্যাগ করেন।  

 

মৃত্যুকালে তিনি স্ত্রী মতি মলয়া শর্ম্মা, চার ছেলে ও এক মেয়ে ছাড়াও আত্মীয় স্বজন রেখে গেছেন। 

 

মঙ্গলবার সকালে রামকৃষ্ণ শর্ম্মার দীক্ষিত অসংখ্য শিষ্য ও ভক্তবৃন্দ হরিনাম সংকীর্ত্তন সহকারে মরদেহ দেবপুর বহর মৌজা শ্মশান ঘাটে নিয়ে যান এবং দুপুরে তাঁর অন্তোষ্টি ক্রিয়া সম্পন্ন হয়। 

 

সিলেটের মণিপুরী সমাজের জ্যেষ্ঠ পুরোহিত, পঞ্চায়েত পুরেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের প্রধান সেবাইত শ্রী রামকৃষ্ণ শর্ম্মার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- বিদেশ সফরে থাকা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান রহমান চৌধুরী, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে শেরাম, সাধারণ সম্পাদক নামব্রম শংকর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উত্তম সিংহ রতন ও খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফছর আহমদ। 

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩