হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গরুর পঁচা বাসী মাংস বিক্রির দায়ে ময়না মিয়া (৩৫) নামে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 


মঙ্গলবার (১৭ মে) রাত ৯ টায় শায়েস্তাগঞ্জ পৌরএলাকার পুরানবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম। 


 

এসময় ফ্রিজে রেখে বাসী মাংস বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রায় ৫০ কেজি মাংস জব্দ করে নদীতে ফেলে দেওয়া হয়। 

 

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম এর সত্যতা নিশ্চিত করে জানান, ভোক্তা বিরোধী এসব কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সার্বিক সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ।


সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-০৪