সপ্তাহজুড়ে চলা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিলেটে নতুন করে আরও এলাকা প্লাবিত হচ্ছে। গেল দুই দিন ধরে পানিতে তলিয়ে আছে সিলেট নগরীর চালিবন্দরে সনাতন ধর্মাবলম্বীদের মহাশ্মশান ঘাট। ফলে মৃতদেহ সৎকার নিয়ে চিন্তা বেড়েছে।
উদ্ভুত পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কেউ মারা গেলে শবদাহের জন্য চালিবন্দরের বদলে মেজরটিলার দেবপুরস্থ শ্মশানঘাটে নেওয়ার অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) চালিবন্দরের শ্রী শ্রী শ্মশান সংস্কার ও সংরক্ষণ কমিটি, সিলেটের সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক দিবাকর ধর রাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে তারা সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেবপুরে সনাতন ধর্মাবলম্বীদের শবদাহ করার অনুরোধ জানিয়েছেন।
অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য বলেন, বন্যায় চালিবন্দর মহাশ্মশানের চুলাসহ সবকিছু তলিয়ে গেছে। তাই শবদাহের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-০৯




