মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৩১০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

 


মঙ্গলবার রাতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়ের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে দুটি পৃথক অভিযানে পরীনগর থেকে ১৮০ পিস ও শরীফপুর থেকে ১৩০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।

 

থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার এসআই নাজমুল হাসানসহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পরীনগরস্থ বসতঘর থেকে মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন বাবলুকে (৩৮) ১৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।

 

অপর অভিযানে এসআই মো. শাহ আলমসহ সঙ্গীয় ফোর্সসহ শরীফপুর ইউনিয়নের ইটারঘাটের বেড়িবাঁধ থেকে লালারচক নিবাসী মো. আলা উদ্দিনকে (২৯) ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।

 

বিষয়টি নিশ্চিত করে ওসি বিনয় ভূষন রায় জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-১৮