সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।
বুধবার তিনি উপজেলার বাঘা ইউনিয়নের লালনগরে বন্যাকবলিত অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ-খবর নেন। এসময় তিনি পানিতে আটকাপড়া মানুষের হাতে শুকনো খাবার তুলে দেন।
পানিবন্দি অবস্থায় অসহায় লোকজন শুকনো খাবার পেয়ে আওয়ামী লীগ নেতা জাবেদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা বলেন, ‘গোলাপগঞ্জে নেতাদের অভাব নেই। বিভিন্ন সময় তারা নিজেদের স্বার্থে আমাদের কাছে আসেন। কিন্তু আমাদের দু:সময়ে কাউকে পাশে পাইনি।’
.jpg)
এসময় শাহিদুর রাহমান জাবেদের সাথে ছিলেন- সিলেট জেলা তাঁতী লীগের সহ-সভাপতি নাহেদ আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন, বাহার উদ্দিন, রাসেল আহমদ, জুয়েল মনসুর, সুমন চৌধুরী, সুলেমান আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, আলী হোসাইন, জুনেদ আহমদ, গোলাপগঞ্জ কৃষক লীগ নেতা আহমেদ মঞ্জিল, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আতাউর রহমান, সৌরভ ও জাকারিয়া আহমেদ লাকি প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০১




