সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদের নেতৃত্বে সিলেট চেম্বার নেতৃবৃন্দ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটের বৃহৎ পাইকারী বাজার কালিঘাট, লালদিঘীর পার ও কাজিরবাজার পরিদর্শন করেন।
বুধবার বিকাল ৪ টায় চেম্বার নেতৃবৃন্দ কালিঘাট, লালদীঘিরপার ও কাজিরবাজারে অবস্থিত ছোট-বড় পাইকারী ও খুচরা দোকান সমূহ ঘুরে দেখেন এবং বন্যায় ক্ষয়-ক্ষতির ব্যাপারে সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যবসায়ীদের সাথে আলোচনা করেন।
এসময় সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। সুরমা, কুশিয়ারা, সারি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। সুরমা নদীর পানি উপচে সিলেট নগরীর নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে। সময় সময় পনি যেভাবে বাড়ছে এ অবস্থা কয়েকদিন অব্যাহত থাকলে পুরো নগরী পানির নিচে চলে যাবে। সাম্প্রতিক বন্যায় দেশে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে, এতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে চাল বাজার। চালের বাজারমূল্য স্থিতিশীল রাখতে এবং চালের ঘাটতি পূরণে সিলেট চেম্বার নিয়মিত বাজার মনিটরিং করে যাচ্ছে।
পরিদর্শনকালে ব্যবসায়ীরা জানান, বন্যার মধ্যেও বাজার স্থিতিশীল রয়েছে। এছাড়াও বাজারে পর্যাপ্ত পণ্যসামগ্রী মজুদ রয়েছে এবং সম্প্রতি দাম বাড়ার কোন সম্ভাবনা নেই বলে তারা অবহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সহ সভাপতি মো. আতিক হোসেন, পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), খন্দকার ইসরার আহমদ রকী, কাজী মো. মোস্তাফিজুর রহমান, সিলেট চেম্বারের সহকারি সচিব সানু উদ্দিন রুবেল প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮




