সিলেট নগরীর বন্যায় প্লাবিত দূর্গত এলাকাগুলো পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। 

 


বুধবার (১৮ই মে) বিকাল তিনটার সময় নগরীর ১০, ১২, ১৩, ১৪ ও ২৪ নং ওয়ার্ড এলাকায় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের খোঁজ খবর নেন। 

 

এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেছি। ড্রেজিংয়ের নামে শত শত কোটি বরাদ্দ করে সরকার ড্রেজিং না করে লুঠপাটে ব্যস্ত যার কারণে নদী তার নাব্যতা হারিয়েছে। আমাদের শহর রক্ষা বাঁধ নির্মাণ করা প্রয়োজন। ইতিমধ্যেই ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রদান করা হয়েছে। পরিস্থিতি ও সামর্থ অনুযায়ী বন্যা দূর্গত এলাকায় শুকনো খাবার, ঔষধ ও পানি আমাদের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সরবরাহ করা হবে এবং বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সহায়তা সহ কার্যক্রম শুরু করা হয়েছে। 

 

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য সালেহ আহমদ খসরু, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও ১২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সাব্বির আহমদ বাচ্চু ,বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আব্দুস সামাদ তুহেল, আলী হোসেন বাচ্চু, সেলিম মাহমুদ, রিয়াজ উদ্দিন বাদশা, শাহিন আহমদ, শফিকুর রহমান টুটুল, রফিকুল বারী রুমান, জালাল উদ্দিন শামিম, খালেদ আকবর চৌধুরী, মির্জা রামিম, সাকের আহমদ, ফয়সল আহমদ, সুহেল আহমদ, মারুফ টিপু,আব্দুল মুকিত সুমেল, দবির আহমদ, ওমর ফারুক, বাবর উদ্দিন, কাওসার হোসেন রকি, সুহেল আহমদ, সাইদুর রহমান বিপ্লব, তোফায়েল আহমদ সবুজ, জাকির হোসেন, লালন আহমদ, তাওহীদুল ইসলাম, মিল্লাত আহমদ, তাজু আহমদ, জুনেদ আহমদ প্রমুখ।

 

নেতৃবৃন্দ পানি বন্দি ড্যাব সিলেট জেলা শাখার সভাপতি ডা. নাজমুল ইসলাম এর বাসায় এবং কানিশাইল এলাকায় আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৬