গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বন্যার আশংকা হওয়ায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর, ছাতক ও দোয়ারাবাজারসহ তিন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। 

 


বুধবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিম) জরুরি বৈঠকে আগামী ২৫, ২৬ ও ২৭ তারিখের উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সাময়িকের জন্য স্থগিত ঘোষণা করা হয়। 

 

সেই সঙ্গে দলীয় সকল নেতা কর্মীদের বন্যা কবলিত মানুষদের সর্বাত্মক সহাযোগিতা এবং পাশে থাকার অনুরোধ করা হয়। 

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন, হঠাৎ বন্যার পরিস্থিতির কারণে সম্মেলন সাময়িক স্থগিত করা হয়েছে।

 

তিনি আরো বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেই পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে এবং প্রত্যেক উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হবে।


 

সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-৩৮