সিলেট মহাগরীর প্রায় অর্ধেক এলাকা বন্যাকবলিত। বন্যার পানিতে বন্দী মানুষজন আছেন ভীষণ কষ্টে। এ অবস্থায় সিলেট মহানগরীর বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমদাদ হোসেন চৌধুরী।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৮ মে) নগরীর দুটি আশ্রয়কেন্দ্রে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন এ বিএনপি নেতা।
বুধবার দুপুরে ও বিকেলে নগরীর ১০ নং ওয়ার্ডের কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঘাশিটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ইমদাদ হোসেন চৌধুরীর উদ্দ্যোগে ত্রাণ ভিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের আদর্শ। তাই সিলেটে সৃষ্ট এই অকাল বন্যায় বিএনপি নেতাকর্মীরা ঘরে বসে থাকতে পারেননি। পাশে দাঁড়িয়েছেন বন্যার্ত মানুষের। শহিদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব মিফতা সিদ্দিকী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ খসরু, আহ্বায়ক কমিটির সদস্য মুর্শেদ আহমদ মুকুল আফজাল উদ্দিন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন বাচ্চু, সাবেক শিশু বিষয় সম্পাদক আব্দুল হাকিম, সহশিশু বিষয়ক সম্পাদক শেখ মঈন উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সদস্য সাব্বির আহমদ, মাহবুব আহমদ চৌধুরী, শফিকুর রহমান টুটুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, ১২ নং ওয়ার্ডের আহ্বায়ক সাব্বির আহমদ বাচ্চু, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমদ মাহমুদ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য জামাল আহমদ খান, জুবেদ আমেরি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজিম উদ্দীন, সাবেক ছাত্র নেতা মুতাল্লিব পাশা, মো. মঈন উদ্দিন, নাসির উদ্দিন, সাব্বির আহমদ, আলী আহমদ, আবুল কালাম আজাদ, ইকবাল আহমদ, জালাল উদ্দিন শামিম, রেজাউল ইসলাম সুমন, আজহার আনিক, রুহুল ইসলাম ঝুমন, পারভেজ আহমদ, এরশাদ মিয়া, খলিল আহমদ, রুমন আহমদ ও কবির আহমদ।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




