আকস্মিক বন্যায় প্লাবিত নগরীর অধিকাংশ এলাকা। এমন দুর্যোগপূর্ণ সময়ে আর্তমানবতার কল্যাণে সাড়া দিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী। বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ নিয়ে ছুটছেন তিনি। ধারাবাহিক ত্রাণ বিতরণের অংশ হিসেবে নগরীর মাছিমপুর আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্রে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুর্শেদ আহমদ মুকুল, আফজাল উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সাবেক সদস্য মাহবুব আহমদ চৌধুরী, ২৩ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জমজম বাদশা, মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নাজিম উদ্দিন, ২৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোজাম্মেল আহমদ পাপ্পু, যুগ্ম আহবায়ক নামর উল্লাহ নাদিম, ২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইয়ামিন আহমদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান নয়ন ও সদস্য সচিব মোঃ ইমরান আলী প্রমূখ।
ত্রাণ বিতরণকালে এমদাদ চৌধুরী বলেন, সিলেট স্মরণকালের ভয়াবহ বন্যায় লাখো মানুষ পানিবন্দী। এই কঠিন সময়ে দলমত নির্বিশেষে বন্যার্ত মানুষের পাশে সামর্থবানদের দাড়াতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ মোকাবেলা করতে হবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/শাদিআচৌ-০১




